কুড়িগ্রাম সদর হাসপাতালে পিসিআর ল্যাব এবং আইসিইউ অনুমোদন

0
33

 রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম :

এমপি পনির উদ্দিন আহমেদের অক্লান্ত পরিশ্রমে কুড়িগ্রাম সদর হাসপাতালে পিসিআর ল্যাব এবং আইসিইউ অনুমোদন দেয়া হয়েছে। পিছিয়ে পড়া কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের চাওয়ার বাস্তবায়ন হওয়ায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে ধন্যবাদ জানিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ। আজ ২৩.০৮.২০২১ইং দুপুর ১টায় টেলিফোনযোগে স্বাস্থ্যমন্ত্রীকে কুড়িগ্রামবাসীর হয়ে ধন্যবাদ জানান এমপি পনির উদ্দিন আহমেদ। ২৫০ শয্যার কুড়িগ্রাম সদর হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডাঃ শহিদুল্লাহ্ লিংকন জানান, পিসিআর ল্যাব এবং আইসিইউ অনুমোদনে কুড়িগ্রামের ১. মুমুর্ষ রোগীকে আর রংপুর যেতে হবে না এবং ২. করোনা মোকাবেলায় তাৎক্ষনিক করোনা শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পিসিআর ল্যাব।