৮ই জুলাই ৬৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশকে তুলে ধরিবে গজারিয়ায় সন্তান এস এম এ নাহিয়ান

0
20

মোঃ খায়রুল ইসলাম হৃদয়.
(গজারিয়া,মুন্সিগঞ্জ)ঃ

মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা ৬ থেকে ১৬ জুলাই নরওয়ের অসলোতে বসছে ‘গণিতের বিশ্বকাপ’। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ৬৩তম আসরে বাংলাদেশের পতাকা নিয়ে যাবেন ছয় শিক্ষার্থী। এর সাথে গজারিয়ায় সন্তান এস এম এ নাহিয়ান ও যাবেন।সামসুল হক খান স্কুল এন্ড কলেজ বর্তমান এসএসসি পরীক্ষার্থী।
এবার প্রায় শতাধিক দেশের পাঁচ শতাধিক শিক্ষার্থী গণিতের বিশ্ব লড়াইয়ে অংশ নেবেন। মুন্সিগঞ্জ জেলা গজারিয়া উপজেলা টেঙ্গারচর ইউনিয়নে বৈদ্যারগাঁও গ্রামে মোঃ নুরুল আমিন ছেলে।তার বাবা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অফিসার, শরীয়তপুর, মা,শাহনাজ আক্তার সিনিয়র সহকারী শিক্ষ পালং উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর। বড় বোন
জান্নাতুল ফেরদৌস নওরিন বুয়েট বিশ্ববিদ্যালয়,,ঢাকা সিভিল পড়ালেখা করে।
এ বছর বাংলাদেশ দলের সদস্যরা হলো—এস এম এ নাহিয়ান (সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা), আশরাফুল ইসলাম (নটর ডেম কলেজ, ঢাকা), তাহজিব হোসেন খান (সরকারি আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ), নুজহাত আহমেদ (ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ), তাহমিদ হামিম চৌধুরী (নটর ডেম কলেজ, ঢাকা) এবং ফোয়াদ আল আলম (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ)।
এই নিয়ে ১৮তম বারের মতো গণিত অলিম্পিয়াডে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত বাংলাদেশ দলের অর্জন ১টি সোনা, ৭টি রুপা, ৩১টি ব্রোঞ্জ ও ৩৩টি সম্মানজনক স্বীকৃতি।৪১ হাজার ৩৫০ জন থেকে ৬ জন এ বছর জাতীয় গণিত অলিম্পিয়াডের জন্য সারা দেশ থেকে অনলাইনের মাধ্যমে নাম নিবন্ধন করেছিল ৪১ হাজার ৩৫০ শিক্ষার্থী। প্রথম পর্যায়ে অনলাইনে তিন ধাপে বাছাই অনুষ্ঠিত হয়েছে। এরপর বিভাগীয় অলিম্পিয়াডের বিজয়ী ৯০৯ জনকে নিয়ে গত ১১ মার্চ ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হয় জাতীয় গণিত উৎসব।
করোনার ধাক্কায় দুই বছর বন্ধ থাকার পর আবার ‘অফলাইনে’ গণিত উৎসব করার সুযোগ হলো। এবারের আয়োজনটি তাই আক্ষরিক অর্থেই ‘উৎসব’ হয়ে ওঠে।

জাতীয় গণিত উৎসবের সেরা ৪২ জন অংশ নেওয়ার সুযোগ পান জাতীয় গণিত ক্যাম্পে। সেখান থেকে বাছাই করা ১৮ জনকে নিয়ে হয় বিশেষ গণিত ক্যাম্প। আর সব শেষে বিশেষ ক্যাম্পের ফলাফলের ভিত্তিতে গণিত অলিম্পিয়াডের কোচ মাহবুব মজুমদারের সুপারিশ অনুযায়ী আইএমও ২০২২-এর জন্য ছয় শিক্ষার্থীকে নির্বাচন করা হয়। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় এই পুরো আয়োজনের তত্ত্বাবধান করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

২০১৬, ২০১৭ ও ২০১৯ সালে জাতীয় গণিত উৎসবে চ্যাম্পিয়ন হয়েছেন এস এম এ নাহিয়ান। ২০২১, ২০২২—পরপর দুই বছর হয়েছেন চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস। আইএমওতে এবারই প্রথম অংশ নিচ্ছেন তিনি। তবে নাহিয়ান জানান, সেরাটা দেওয়ার চেষ্টা করবেন।