
মোস্তফা মারুফ, সিলেট প্রতিনিধি ঃসিলেটের বিশ্বনাথের টেংরা গ্রাম এখন পুরপুরি বদলে গিয়েছে। ২০২০ সালের প্রথম দিকে গ্রামের প্রতিটি রাস্তা ছিল কাচা এবং সরু।

কিন্তু টেংরা গ্রাম বাসির উদ্যোগে ও গ্রামের প্রবাসীদের অর্থায়নে গ্রামের প্রতিটি রাস্তা হয়েছে বড় এবং পাকা হয়েছে বেশ কয়েকটি রাস্তা।
রাস্তা বড় করতে ভাঙতে হয়েছিল গ্রামের অনেক দেয়াল। যা মালিকগন সেচ্ছায় ভেঙ্গে দিয়েছেন। গ্রামের সকল কাজ সম্পাদনে খরছ হয়েছে কয়েক কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে এসেছে ৫-৭ লাখ।
গ্রামের লোকজনের কাছ থেকে জানা যায় এই এত বড় কাজ তাদের তাদের একতার ফসল। একমাত্র একতার বলে তারা এত বড় প্রোজেক্ট সম্পন্ন করতে পেরেছেন।





