সুনামগঞ্জের দোয়ারায় সংঘর্ষে আহত ৪

0
13

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার (১নং) বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামে সংঘর্ষের হামলায় আহত ৪ জন।

আহতদের মধ্যে ফিরোজ আলীর পুত্র দেলোয়ার হোসেন (২৫), মৃত আবদুল হামিদ খন্দকারের ছেলে মোহাম্মদ আলাউদ্দিন (২২), শহীদ আলীর ছেলে সজিব আলী (১৯) এবং তার ছোটভাই সুমন আলী (১৫)। কথা কাটাকাটি নিয়ে ডালিয়া এবং পশ্চিম কলাউরা এই সংঘর্ষের সৃষ্টি হয়, এলাকা সূত্রে জানা যায়,পশ্চিম কলাউড়ার সাথে পূর্বের শত্রুতা থাকায়, বুধবার (৭এপ্রিল) সকাল ৮ ঘটিকার সময় তাদেরকে রাস্তায় পেয়ে আক্রমণ করে এবং তাদের অটোরিকশা ভাঙচুর করে গুরুতর আহত করেন ।

যারা আহত হয়েছেন তারা সবাই দোয়ারাবাজার সদর হাসপাতাল আছেন।পরবর্তীতে পশ্চিম কলাউরা গ্রামবাসী ক্ষেপে ঝামেলা সৃষ্টি করতে যায় তখন খবর পেয়ে দোয়ারা বাজার থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যারা সংঘর্ষ শুরু করেন তাদের মধ্যে প্রধান ছিলে ডালিয়া গ্রামের মৃত আইয়ুব আলির ছোট ছেলে কামাল হোসেন (২৬),‌ কামাল হোসেন এবং তার সাথে জড়িত সবাই পলাতক অবস্থায় আছে। বর্তমানে পরিবেশ শান্ত আছে। গ্রামবাসী আইনিভাবে কোন পদক্ষেপ নেননি, গ্রাম্য পরিবেশে বিচার সম্পন্ন করা হবে বলে জানান গ্রামবাসীরা ।