সিলেট-৩ উপনির্বাচনে ছাত্রলীগের শেষ জনসভায় অংশ নিতে বালাগঞ্জে আসবেন জয় ও লেখক

0
18

এস.এম.ইমাদ আহমদ, বিশেষ প্রতিনিধি: আগামী ৪ সেপ্টেম্বর সিলেট ৩ আসনের উপনির্বাচন কে সামনে রেখে, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও নৌকা মার্কার প্রার্থী হাবিবুর রহমান হাবিব এর সমর্থনে,

সিলেট-৩ উপনির্বাচনে ছাত্রলীগের শেষ জনসভায় অংশ নিতে বালাগঞ্জে আসবেন জয় ও লেখক
সিলেট-৩ উপনির্বাচনে ছাত্রলীগের শেষ জনসভায় অংশ নিতে বালাগঞ্জে আসবেন জয় ও লেখক

আগামী ১ সেপ্টেম্বর রোজ বুধবার দুপুর ১২ ঘটিকার সময় বালাগঞ্জ ডি.এন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শেষ নির্বাচনী প্রচারণা ও জনসভায় অংশগ্রহণ করবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আল নাহিয়ান খাঁন জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ বলেন, সিলেট ৩ এর উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব কে এবং নৌকা মার্কাকে বিজয়ী করতে বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রত্যেক নেতা-কর্মী প্রতি টা মানুষের কাছে জননেত্রী শেখ হাসিনা ও হাবিবুর রহমান হাবিব এর সালাম জানিয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য অনুরুদ্ধ করতেছে। বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ ১ সেপ্টেম্বরের জনসভার মধ্য দিয়ে শেষ করবে নির্বাচনী প্রচারণার সকল কার্যক্রম।

তিনি আর বলেন, আমি মনে করি নৌকা মার্কা বিজয়ী হলে তা শুধু হাবিবের জয় হবে না ছাত্রলীগের ও জয় হবে, এবং জয় হবে অসহায়, গরীব ও দিন-মজুরের। নৌকা মার্কার বিজয় ছাড়া উন্নয়নের কোনো সুযোগ নেই। তাই সকলেই নৌকা মার্কায় ভোট দিতে হবে।

বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ, আগামী ১ সেপ্টেম্বরের জনসভায় উপজেলা ছাত্রলীগের সকল নেতা কর্মীদের উপস্থিত হওয়ার অনুরোধ জানান। এবং এই সংসদীয় আসনের সকল ভোটারদের আগামী ৪ সেপ্টেম্বর নৌকো মার্কায় ভোট দেওয়ার অনুরুদ্ধ জানান।