লালাবাজারের ব্রিজের স্থান নির্বাচন সমাপ্তি, ব্রিজের অপেক্ষায় লালাবাজারবাসি

0
13

সিলেট প্রতিনিধি(মোস্তফা মারুফ)ঃ সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগন্জ-বালাগন্জ)আসন্ন সংসদ উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জননেতা হাবিবুর রহমান হাবিব এর প্রচেষ্টায়

আজ ৬ জুলাই রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ কে নিয়ে লালাবাজার বাসিয়া নদীর উপর নতুন নান্দনিক ব্রীজ পুনঃ নির্মাণের জন্য রিং বাদ বা ড্রাইভেশনের জায়গা নির্ধারন করেন উপজেলা প্রকৌলনী জনাব রফিকুল ইসলাম।

এসময় রাজনীতিবিদ,ব্যবসায়ী জন প্রতিনীধি সহ বিভিন্ন শ্রেণীপেশার শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ সিলেট জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জনাব হাজী ফারুক আহমদ, তেতলী ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ফারুক আহমদ,লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদ নির্মান কমিটির অন্যতম সদস্য জনাব মজিরুল ইসলাম চৌধুরী তকবীর মিয়া,লালাবাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও ছমিপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিংকমিটির সভাপতি জনাব ওয়ারিছ আলী মেম্বার,দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জনাব বশির আলী,লালাবাজার ব্যবসায়ী কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল গাফফার,যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রনেতা জনাব ফয়েজ উদ্দিন এলেন, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জনাব আনছার আলী,সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি জনাব সিতার মিয়া, তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জনাব ডাঃ সুজন উদ্দিন খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব জিতু মিয়া,বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ গিয়াস উদ্দিন,সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী জনাব নজরুল ইসলাম,জনাব আফজল মিয়া,বিশিষ্ট ফার্মেসী ব্যবসায়ী ডাঃ বরুন বাবু,জনাব মোঃ আলম রেজা,ব্যবসায়ী জনাব বাবুল মিয়া বাবু, জনাব আলমগীর হোসেন,জনাব জিয়া উদ্দিন,জনাব আরশ আলী, শ্রী মন্টুর বাবু, মেধাবী ছাত্র ইমতিয়াজ আহমদ রোমান সহ বিভিন্ন শ্রেনীপেশার নেতৃস্হানীয় ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।

এসময় প্রকৌলী জনাব রফিকুল ইসলাম, উপস্হিত নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ও সিলেট-৩ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী জননেতা হাবিবুর রহমান হাবিব এর সাথে সু-পরামর্শের ভিত্তিতে পুরাতন ব্রীজ সংলগ্ন দক্ষিণ পাশে টেমপরারী ড্রাইবেশন বা (রিংবাদ)নির্মানের স্হান নির্ধারন করা হয়।এছাড়া লালাবাজার বাসীয় নদীর উপর নতুন নান্দনিক ব্রীজ সরকার কর্তৃক নির্মানে দেশ-বিদেশে অবস্হানরত সর্বমহলের সহযোগিতা কামনা করাহয়।