
সময়েরপাতাঃ রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রচণ্ড ভূমিকম্প হয়েছে। আজ বেলা ৩.০৯-এর দিকে প্রচণ্ড ভূমিকম্প আঘাত হানে। বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প আঘাত হানার প্রাথমিক খবর পাওয়া গেছে। অন্তত তিনবার প্রচণ্ড ঝাঁকুনি দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি। ভূমিকম্পটির উৎস ছিল ত্রিপুরার আম্বাসায়। মাত্রা ছিল ৫.৫।
আমাদের ময়মনসিং প্রতিনিধি সাইফুল মাহমুদ জানান, সেখানে ভূমিকম্প আঘাত হেনেছে।




