শ্রীপুর উপজেলা চেয়ারম্যানের অত্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

0
9

রাজিব প্রধান, গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধানের নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। রবিবার বিকেল ৩ টায় ভুক্তভোগী শরীফ ও তার ছোট ভাই শাকিল তার নিজ প্রতিষ্ঠানে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ভুক্তভোগী শরীফ হোসেনের দাবি গত উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল জলিল ভাইয়ের নির্বাচন করার কারণে শত্রুতা পোষণ করে মোটরসাইকেল প্রতীকে ওই নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধি এডভোকেট শামসুল আলম প্রধান আমারও আমার ছোট ভাইসহ পরিবারের সকল সদস্যের উপর বিভিন্ন সময়ে মামলা হামলা হুমকি ধমকি দেয়া সহ আমাদের আর্থিক ক্ষতি সাধন করে আসছে তারিফ পাতানো দুষ্কৃতিকারী আত্মীয়-স্বজনদ্বারা। ২০২২ সাল থেকে তাদের অত্যাচারে আমরা দেশ ছাড়তে বাধ্য হই এবং মিথ্যা মামলার আসামি হয়ে বিদেশে বসবাস করছি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শরীফ আরো বলেন, এই শামসুল আলম প্রধান একজন কুখ্যাত মানুষ সমাজের মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ কেউ ভয় মুখ খুলতে চায় না এমতাবস্থায় আমি সহ আমার পরিবারের সদস্যদের নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছি। আমরা বিদেশ থাকা অবস্থায় আমাদের জমি জমা কেড়ে নেওয়ার চক্রান্ত করেন আমাদের জমির বাউন্ডারির দেওয়াল সহজ স্থায়ী স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেন রাতের অন্ধকারে। কয়েক বিঘা কলা খেত কেটে ফেলে আর্থিক ক্ষতি করে। শুধু তাই নয় পরবর্তীতে আমার বাড়ির গ্যারেজে রাখা প্রাইভেট কারে আগুন জ্বালিয়ে দেয়। আমার বাবাকে বিনা অপরাধে থানায় ডেকে নিয়ে আটকে রেখে পরে মিথ্যা মামলা দিয়ে আমরা বাবাকে জেলে পাঠায়। আমরা দুই ভাই বিদেশে থাকা অবস্থায় আমাদেরকে দর্শন মামলার আসামি করেন এই শামসুল আলম প্রধান। গাজীপুর ৩ আসনের মাননীয় সংসদ অধ্যাপিকা রোমান আলী তুসি আপার কাছে আকুল আবেদন এই অত্যাচারী উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধানের হাত থেকে আমার ও আমার পরিবারকে যেন রক্ষা করেন। একই সাথে ন্যায় বিচারের আশায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই।