রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির কারাদন্ড

0
10

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদক সেবন করার অপরাধে সাহিন কাদির (২৫) নামের এক মাদক সেবিকে ৭ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো ভ্রাম্যমান আদালতে এই কারাদন্ড প্রদান করেন।
আদালত সুত্র জানায়, উপজেলার বিষœপুর গ্রামের বাবুর ছেলে সাহিন কাদির (২৫)কে থানাপুলিশের সহায়তায় আটক করে। এরপর প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে সাহিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান চলাকালীন সময়ে রাণীনগর থানার এএসআই আল আমিন ও এএসআই সোহেল মান্নান সহযোগীতা করেন।