রাণীনগরে নেশাজাতীয় ইনজেকশনসহ যুবক আটক

0
14

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে পাঁচ পিস নেশাজাতীয় (এ্যাম্পুল) ইনজেকশন সহ আব্দুর রশিদ(৩৫) নামে এক যুবককে আটক করেছে। শুক্রবার বেলা ১০টা নাগাদ তাকে আটক করা হয়। আটক রশিদ উপজেলার গোনা দীঘির পাড়া গ্রামের নজরুল খানের ছেলে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,শুক্রবার বেলা ১০টা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে গোনা দীঘির পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নজরুলকে পাঁচ পিস নেশাজাতীয় (এ্যাম্পুল) ইনজেকশনসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।#