
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ এর নির্দেশনায় জিআর ১৫৮/১৯ (রাণী) মামলার পরোয়ানা মূলে সাদ্দাম হোসেন (২৬) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে থানার এসআই ওবাইদুল করিম বেদগাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলার পরোয়ানা মূলে উপজেলার বেদগাড়ী ভবানীপুর গ্রামের লুতফর রহমানের ছেলে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে।





