রাণীনগরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

0
28

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অরুন চন্দ্র হালদার(৭০) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টায় নওগাঁর ছোট যমুনা নদীর পাশ্বের গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। কিছুপর নদীর তীরবর্তী বরাইজপাড়া শশান ঘাটে স্থানীয়রা তার মৃত দেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দিলে রাণীনগর থানা পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। মৃত অরুন হালদার উপজেলার কাশিমপুর হালদারপাড়া গ্রামের মৃত নলিন চন্দ্র হালদারের ছেলে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবুল কালাম আজাদ বলেন, মৃত অরুন হালদার স্ট্রোক করে মারা যেতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে তার শরীরে ছিলে গেছে এমন কিছু অংশ লক্ষ্য করেছি। তাই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।