রাণীনগরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

0
8

আওরঙ্গজেব হোসেন রাব্বী, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: ‘কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি- শৃঙ্খলা সর্বত্র’ এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রাণীনগর থানা পুলিশের উদ্যেগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।

শনিবার সকালে থানা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে থানা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও এসআই নাজমুল হক এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বারিক মোল্লা, যুগ্ম সম্পাদক গোলাম আকন্দ, নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য জাকির হোসেন জয়, বড়গাছা ইউপি চেয়ারম্যান আবদুল মতিন, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব চাঁন, রাণীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাফেজ মোঃ শহিদুল ইসলাম, কালীগ্রাম ইউপি সদস্য সহিদুজ্জামান আকন্দ রুবিন প্রমূখ। এছাড়াও কমিউনিটি পুলিশিং ডে সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।#