হামিদা আব্বাসীর ‘ সংসদ সংশয়’ উপন্যাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন

0
28

‘প্রথম আলো বন্ধুসভা’ সিলেট বইমেলা মঞ্চে- পোয়েটসপিডিয়া বাংলা রাইটার্স ক্লাবের প্রতিষ্ঠাতা, লেখক ও সংগঠক রিপন মিয়ার সঞ্চালনায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ লেখিকা হামিদা আব্বাসী রচিত ‘সংসদ সংশয়’ উপন্যাসের আজ মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কবি এনায়েত হাসান মানিক, সভাপতি বাংলাদেশ উদীচী শিল্পী সিলেট জেলা সংসদ; কবি পুলিন রায়, কবি ও নাট্যকার বাবুল আহমদ,ভাস্কর সম্পাদক; কবি আশা লতা,কবি আলী হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন-বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,শাবিপ্রবি শাখার সাংগঠনিক সম্পাদক মো: আসাদুল হক আসাদ, লেখক ও কলামিস্ট মো: আশরাফুল ইসলাম,  তরুণ কলামিস্ট পীর নাঈমুজাম্মান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থী – সানজিদা সিকদার মুক্তা, শিরিন আক্তার বীথি, মোরশেদ আলম,মো: সাকারিয়ার, কানিজ ফাতিমা বাঁধন, মিতু রানী দেবনাথ,প্রমুখ।

‌বই প্রসঙ্গে লেখক হামিদা আব্বাসী বলেন, ‘সংসদ সংশয়’ উপন্যাসটি মূলত সমকালীন রাজনৈতিক উপন্যাস।  উক্ত উপন্যাসটিতে ২০০৮ থেকে ২০২৩ এর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট প্রধান চরিত্রের মাধ্যমে প্রকাশ পেয়েছে। এটি একটি উত্তম পুরুষে বর্ণিত উপন্যাস। উপন্যাসের প্রধান চরিত্র বিডিআর বিদ্রোহে একজন সাজাপ্রাপ্ত ও মুক্তিপ্রাপ্ত আসামী।

হামিদা আব্বাসীর বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায়। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে  পড়াশোনা করছেন। পাশাপাশি বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনগুলোতে একজন সক্রিয় কর্মঠ সাংগঠনিক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।এছাড়াও ‌লেখিকার ‘বেদনার স্বাদ’ নামে একক গল্পগ্রন্থ (২০২২) প্রকাশ হয়েছে এবং ‘সমতা’ সাহিত্য সাময়িকী এবং ‘ডাকঘর’ চিঠি  সাময়িকীর সম্পাদনা করছেন।