রাণীনগরে ডিবি’র অভিযানে মাদকসহ যুবক আটক

0
12

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) রাণীনগরে অভিযান চালিয়ে হেরোইন,এ্যাম্পুল ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক যুবককে আটক করেছে। শনিবার রাতে তাকে আটক করা হয়। আটককৃতর বিরুদ্ধে রাণীনগর থানায় মামলা রুজু করা হয়েছে। নওগাঁ জেলা গোয়েন্দা শাখার ওসি কেএম শামসুদ্দিন বলেন,মাদক বিক্রি হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাণীনগর উপজেলার পশ্চিম বালুভরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সবুজ হোসেন (৩৬)কে তিন গ্রাম হেরোইন ও ৭৫পিস এ্যাম্পুল এবং মাদক বিক্রির ১৬হাজার ৭০০টাকাসহ আটক করা হয়। আটক সবুজ হোসেন পশ্চিম বালুভরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। এঘটনায় রাতেই আটককৃতর বিরুদ্ধে নওগাঁ জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।