রাণীনগরের গোনা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

0
19

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। রোববার দুপুরে পরিষদ সভাকক্ষে ২০২৩-২০২৪ অর্থ বছরের এই বাজেট ঘোষনা করা হয়।
অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাজেট ঘোষনা করেন পরিষদের সচিব তানজিলুর রহমান। তিনি ২কোটি ২৪লক্ষ ৬৬হাজার ২২০টাকা আয় এবং ২কোটি ২৪লক্ষ ৩৬হাজার ২২০টাকা ব্যায় ধরে এই বাজেট ঘোষনা করেন। উক্ত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বিশিষ্ঠ ব্যবসায়ী রাহিদ সরদার,গোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং উক্ত পরিষদের সদস্য জাকারিয়া সরলসহ পুরুষ ও নারী সদস্যবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।#