
আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন প্রয়াত এমপি ইসরাফিল আলম এর সহধর্মিণী সুলতানা পারভীন বিউটি।

মঙ্গলবার দুপুরে আত্রাই প্রেসক্লাব প্রাঙ্গনে এ ঈদ সামগ্রী ক্লাবের প্রচার সম্পাদক আল আমিন মিলন এর হাতে তুলে দেয়া হয়।
সাংবাদিকদের সুলতানা পারভীন বিউটি জানান,
নিজে বাঁচুন অন্যকে বাঁচার সুযোগ করে দিন। সেইসাথে দৃষ্টি ভঙ্গি বদলান জীবন বললে যাবে। মানবিকতার টানে প্রয়াত সংসদ সদস্য ইসরাফিল আলম এর সহধর্মিণী সুলতানা পারভীন বিউটি আত্রাই প্রেসক্লাবে ঈদের উপহার দেন।
বিশ্বজুড়ে চলমাব মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রথম থেকেই বাংলার প্রাণপ্রিয় এই জন্মভূমির মাটি ও মানুষের টানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বিউটি।
ইতোমধ্যেই করোনায় ঘরবন্দি মানুষের মাঝে নিজ প্রচেষ্টায় এলাকার হাজার হাজার অসহায় ও গরীব পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।




