
মো: মোন্তাজুর রহমান, সাপাহার থানা প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রীর নের্তৃত্বে করোনা মোকাবেলা করা সম্ভব হয়েছে-খাদ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার বলেছেন করোনার কঠিন মহুত্ব থেকে এখন পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে কঠিন পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব হয়েছে । 
সারা বিশ্ব যখন কোভিড-১৯ নিয়ে দিশেহারা তখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাকে জয় করে দেশবাসীকে সাথে নিয়ে আনন্দের হাসি হেঁসেছেন। দেশবাসী এক সময়ে করোনার ভয়ে ভীত হয়ে কোভিড-১৯ আক্রান্ত রোগীর লাশকে কবর দিতে ভয় পেতেন, পিতা পুত্রের লাশের কাছে যেত চাইতেন না, স্বামী স্ত্রীর লশের পাশে যেতনা ।
আজ শেখ হাসিনার অভাবনীয় নেতৃত্তের ফলে দেশবাসীকে সাথে নিয়ে তিনি করোনাকে প্রায় জয় করে ফেলেছেন। আজ আমরা করোনাকে তেমন ভয় পাইনা কিন্তু আমাদেরকে এখনও অতি সাবধানে চলাফেরা করতে হবে। ঘর থেকে বের হলেই মুখে মাস্ক পরতে হবে এবং সকল দপ্তরে নো মাস্ক নো সার্ভিস প্রথা চালু রাখতে হবে তাহলেই দেশবাসীকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী করোনাকে খুব সহজেই জয় করতে পারবে।
রবিবার বেলা ১১টায় সময় নওগাঁ জেলা পুলিশের আয়োজনে সাপাহার থানার জিরো পয়েন্টে অনুষ্ঠিত কোভিড-১৯ প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতা মুলক কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তুলে ধরে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (প্রশাসন) সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) এছাড়াও উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম চৌধুরী থানার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকবর আলী ।
বক্তব্য শেষে কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা মুলক বর্ণাঢ্য র্যালী সাপাহারের বিভিন্ন পয়েন্টে প্রদক্ষিণ করে।





