আত্রাই, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

রোববার সকালে দিবস উপলক্ষে সাত জন প্রশিক্ষন প্রাপ্ত দরিদ্র অসহায় ও দুঃস্থ মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম,
ওসি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম ও মমতাজ বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আখতারুজ্জামান, আ’লীগ সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল,যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, আত্রাই প্রেস ক্লাব সভাপতি রুহুল আমীন উপস্থিত ছিলেন।




মন্তব্য করুন