খেলা যুব সমাজকে মাদক থেকে দুরে রাখে এমপি হেলাল

0
17

তপন কুমার সরকার, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল বলেছেন খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সম্পদে পরিণত করতে হবে। খেলাই পারে একজন যুবককে মাদকসহ অন্যান্য অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলায় হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাগুলো নতুন করে ফিরিয়ে এনেছেন। আজ তারই উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা খেলাধুলার বিস্তার ও যুব সমাজকে এতে আগ্রহী করার লক্ষ্যেই প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম স্থাপন করছেন। যুবক ও সকল শ্রেণির ছেলে-মেয়েরা সেই স্টেডিয়ামে নিয়মিত খেলাধুলার চর্চা করতে পারবে। শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করতে গ্রামীণ পর্যায়ে খেলাধুলার বিস্তার ঘটাতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন।
বুধবার বিকেলে নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশের সুবর্নজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে এবং যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করার লক্ষে শিমুলিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মুজিব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে কথাগুলো বলেন । খেলায় ভোঁপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আ’লীগ সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও এসএম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান,ইউএনও ইকতেখারুল ইসলাম, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, রাণীনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার হিসেবে ছাগল (খাসি) বিতরন করেন । গত ৫ আগস্ট ছয়টি দলের অংশগ্রহণে টুর্নামেন্ট শুরু হয়। ফাইনাল খেলায় শিমুলিয়া দুর্জয় ক্লাব ৩-২গোলে বিজয়ী হয়। এসময় কয়েক শত ফুটবল প্রেমীরা খেলা উপভোগ করেন।