
তপন কুমার সরকার,আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে অসহায় দুই’শ পরিবারের মাঝে শিশুখাদ্য বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শিশুদের হাতে খাবারগুলো তুলেদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক ও ইউএনও মো. ইকতেখারুল ইসলাম।
এসময় আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম ও মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রাং, এও মোয়াজ্জেম হোসেন, ইসমাইল হোসেন, আমানুল্লাহ ফারুক বাচ্চু উপস্থিত ছিলেন।




