
তপন কুমার সরকার, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে লকডাউনের দ্বিতীয় দিনে প্রশাসন অভিযান- জরিমানা অব্যাহত রেখেছেন।

শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম, এসিল্যান্ড মনজুরুল আলম এবং ওসি আবুল কালাম আজাদ এর নেতৃত্বে সমগ্র উপজেলা জুরে তিনটি টিম কাজ করছেন। এতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং ওয়ার্ড- ইউনিয়ন কমিটির সদস্য রয়েছেন।
অভিযানকালে মাস্ক না পরা, অপ্রয়োজনে বাড়ীর বাহিরে বের হওয়া এবং দোকান খোলার দায়ে ২০ জনকে জরিমানা করা হয়। এসময় একজন প্রতিবন্ধী ভিক্ষুক রাস্তায় দেখে তাকে প্রধান মন্ত্রীর ত্রান সামগ্রী এবং নিজ পকেট হতে কাঁচা সবজি কিনে দেন ইউএনও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী, পুলিশ, আনসার ভিডিপি ও গ্রাম পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক মাঠে রয়েছেন। পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে রোভার, স্কাউট, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ সদস্য মাঠে রয়েছেন।
সরকার ঘোষিত কঠোর লকডাউন সফল করার লক্ষ্যে জেলা প্রশাসক হারুন অর রশিদ স্যারের পরামর্শে উপজেলায় নব্বই টিমে মোট এক হাজার সদস্য কাজ করছেন।





