
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে বঙ্গবন্ধু স্মৃতিনীড় প্রাঙ্গনে পঞ্চাশজন অটিজম ও দুস্থ অসহায়ের মাঝে চাল ডাল তেল লবণ চিনি ও সুজি তুলে দেয়া হয়।

এসময় সোসাইটির ভাইস চেয়ারম্যান মাহফিজুর রহমান, সেক্রেটারী নজমুল হক মন্টু, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, সহ-সভাপতি তপন কুমার সরকার, সোসাইটির সদস্য প্রতাপ চন্দ্র সরকার, সরোয়ার তানজিব ও যুব সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।





