আত্রাইয়ে মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

0
11

তপন কুমার সরকার,আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে।

আত্রাইয়ে মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন
আত্রাইয়ে মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

বৃহস্পতিবার দুপুরে ভিত্তি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল। উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম ও মমতাজ বেগম,রাণীনগর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, হাটকালুপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুস শুকুর সরদার, আ’লীগ সভাপদি আমজাদ হোসেন, সম্পাদক আফজাল হোসেন, মাদ্রাসা সভাপতি নবাব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।