
আত্রাই, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মাদক কারবারির ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাস সাজা দেওয়া হয়েছে। সাজাকৃত হলো উপজেলার শিবপুর গ্রামের আবুল কালাম আজাদ এর ছেলে সুমন (২৯)।

জানা যায়, ৬ অক্টোবর বুধবার সকালে সুমন মাদক বিক্রয় করছেন এবং খাচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবপুর ¯øুইচগেট এলাকা হতে তাকে আটক করা হয়। তৎখনাত ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম। এসময় পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন ও আত্রাই থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।





