
আত্রাই, নওগাঁ প্রতিনিধিঃ জাতীর দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় খবর প্রকাশের পর প্রশাসনিক তৎপরতায় বেড়ামুক্ত হলেন নওগাঁর আত্রাই উপজেলার মুক্তিযোদ্ধা পরিবার।

অতিদ্রæত পদক্ষেপ নেওয়ায় বেড়ামুক্ত হয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ কে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সেই অবরুদ্ধ পরিবার। গতকাল শনিবার নওগাঁর আত্রাইয়ে ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধা পরিবার দুই দিন ধরে অবরুদ্ধ শিরোনামে সংবাদ প্রকাশ হলে তা প্রশাসনের নজরে আসে।
সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম ও আত্রাই থানা ওসি আবুল কালাম আজাদ ঘটনাস্থলে গিয়ে কালিকাপুর ইউনিয়ন বিটপুলিশিং এর সহায়তায় বেড়ামুক্ত করেন অবরুদ্ধ মুক্তিযোদ্ধা পরিবারকে।
ঘটনার বিবরনিতে জানা যায়, উপজেলার তারানগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান এর ছেলে শিক্ষক তুহিন রহমান ২০১১ সনে কুশাতলা বাজার সংলগ্ন স্থানে বাড়ী করে বসবাস করে আসছেন। বাড়ীর সাথে ধান-চাল ভাঙ্গানো মিল করায় মুল রাস্তা হতে মৃত লায়েব সরদারের ধানি জমির আইল দিয়ে যেতে হয়। মিলে ধান-চাল ভাঙ্গাতে যেতে অসুবিধা হওয়ায় জমির মালিক লায়েব সরদারের জমির ভোগ দখলে থাকা দুই ছেলে আহসান ও আজমলের সম্মতিতে আইলের উপর মাটি কেটে রাস্তা তৈরী করে সেখানে ইট সোলিং করে নেন তুহিন মাস্টার।
কয়েক মাস আগে পার্শ্বের আরেকটি জমি তুহিন মাস্টার ক্রয় করলে আলহাজ, আবুবক্কর, আশরাফুল এবং শামীম এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিয়ে জানাজানি করলে তাকে মেরে ফেলার হুমকি দেয় তারা। চাঁদার হাত থেকে রক্ষা পেতে এবং জীবন বাঁচাতে আত্রাই থানায় মামলা করেন তুহিন মাস্টার।
মামলার প্রেক্ষিতে থানা পুলিশ আলহাজ কে আটক করে জেল হাজতে পাঠান। হঠাৎ গত ২০ আগষ্ট শুক্রবার সকাল আনুমানিক ১০ টায় আবুবক্কর, আশরাফুল ও ফুরকানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান এর ছেলে শিক্ষক তুহিন রহমানের বাড়ী হতে বেড় হওয়ার একমাত্র রাস্তায় বাঁশ ও কাঁটা দিয়ে বেড়া দিয়ে তাদের অবরুদ্ধ করে রাখে।





