
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ঈদ উল আযহা উপলক্ষে ৯ হাজার ২’শ ৬৬ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রোববার সকালে উপজেলা পরিষদ মাঠে পাঁচুপুর ইউনিয়নের চাল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউনিয়ন চেয়ারম্যান আফছার আলী প্রাং, ট্যাগ অফিসার মোয়াজ্জেম হোসেন ও কেরামত আলী, ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল হোসেন এবং ওয়ার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, দুঃস্থ ও অসহায় মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে আনন্দে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য প্রধান মন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হলো। ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের দেয়া তালিকা অনুযায়ী উপজেলায় ৯ হাজার ২’শ ৬৬ পরিবার ১০ কেজি করে ভিজিএফ এর চাল পেলেন।




