
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পল্লী বিদ্যুতের উদ্যোগে ১৬০ পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

১৫ আগষ্ট উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সমিতির অফিস হতে করোনা মহামারিতে কর্মহীন দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী দেয়া হয়। এ সময় আত্রাই পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল
ম্যানেজার মোহাম্মাদ আশাদুজ্জামান খান, সহকারী জেনারেল ম্যানেজার ফিরোজ জামান, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার শাহিনুর ইসলাম, এইএস সোহাগ রহমান উপস্থিত ছিলেন।





