
তপন কুমার সরকার,আত্রাই প্রতিনিধি নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পনের মাদ্রাসার পঞ্চাশ এতিম শিশুর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র প্রাঙ্গনে পনের মাদ্রাসা প্রধানের হাতে খাদ্য সামগ্রী তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি, আত্রাই প্রেস ক্লাব সভাপতি রুহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন প্রত্যেক এতিম কে চাল, ডাল, তেল, লবণ, ছোলা, আলু, পেঁয়াজ এবং সাবান দেয়া হয় বলে জানান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি।


