আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

0
14

আত্রাই নওগাঁ, প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, আনছার ভিডিপি অফিসার আমিনুল ইসলাম, প্রশাসনিক অফিসার মোয়াজ্জেম হোসেন, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, শিক্ষক আমিনুল ইসলাম বাদশা বক্তব্য রাখেন।