
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে করোনা মহামারিতে কর্মহীন হয়ে পরা দুই’শ দিনমজুর, ছিন্নমূল এবং ভ্যান চালকের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
অন্যান্য দিনের ন্যায় বুধবার দুপুরে নওগাঁ-৬ আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল এর উদ্যোগে উপজেলা আওয়ামী পরিবারের তত্তাবধানে সাহেবগঞ্জ বাজার এবং আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় প্যাকেটে করে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, যুবলীগ সভাপতি শেখ হাফিজুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক রাফিউল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ, সম্পাদক হুমায়ন কবির সোহাগ, সাবেক ছাত্রলীগ সম্পাদক রবিউল ইসলাম চঞ্চল, জালাল উদ্দিন টুকু , রিংকু, সেন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।





