
তপন কুমার সরকার, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মহিলা বিষয়ক অফিসের মাধ্যমে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আট ইউনিয়নের আট কিশোর- কিশোরী ক্লাবে সভাপতির হাতে ক্যারাম, দাবা, লুডু তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক এবং ইউএনও ইকতেখারুল ইসলাম।
এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন উপস্থিত ছিলেন।





