

তপন কুমার সরকার, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:
বাংলা ইশারা ভাষার প্রসার, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে প্রতিবন্ধীদের মাঝে ৭টি কম্বল ও ২টি হেয়ারিং এইড দেয়া হয়। আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম শেখ ও মমতাজ বেগম, কৃষি অফিসার কাওছার হোসেন, মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, প্রতিবন্ধী অফিসার পি এম কামরুজ্জামান, ফিজিও থেরাপি অফিসার আশাদুজ্জামান, প্রশাসনিক অফিসার মোয়াজ্জেম হোসেন, আত্রাই প্রেস ক্লাব সভাপতি রুহুল আমীন প্রমুখ।





