
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে “আত্রাই হিউম্যানিটিরিয়ান ডেভেলপ অ্যাসোসিয়েশন (আহাদ)” এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার ৫ টি আশ্রয়ণ কেন্দ্রে থাকা ১৮৬ পরিবারের হাতে স্বাস্থবিধি মেনে প্যাকেটে করে পোলার চাল, চিনি, লবণ, দুধ, মসল্লা, সাবান, তেল, সেমাই এবং মাস্ক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম। বিতরণ কালে আহাদ পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, উপজেলায় ৫ টি আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নেয়া ১৮৬ পরিবার যেনো স্বাচ্ছন্দে ঈদ উদযাপন করতে পারেন সে জন্য আহাদের পক্ষ থেকে ঈদ সামগ্রী দেয়া হলো। এসময় সরকারী নির্দেশনা এবং স্বাস্থবিধি মেনে ঈদের জামাত আদায়ের আহবান জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।





