আত্রাইয়ে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

0
15

তপন কুমার সরকার,আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে করোনা মহামারিতে কর্ম হারিয়ে অসহায় ও দুঃস্থ হয়ে পরাদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আত্রাইয়ে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ
আত্রাইয়ে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্বাস্থবিধি মেনে ঈদ উপহার তুলে দেন নওগাঁ-৬ আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, ওসি আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী,

সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু উজ্জল, ভারপ্রাপ্ত সম্পাদক সুইট দত্ত, সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। এর আগে তিনি সাহেবগঞ্জ আ’লীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে ত্রাণ বিতরণ করেন।