
আরিফুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি:
করোনার বিস্তার ঠেকাতে সারাদেশে গণটিকার অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। দিনব্যাপী এই টিকাদান কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্যসেবীদের সাথে স্বেচ্ছায় শ্রম দিয়ে পাশে থেকেছে রাঙামাটির জেলা, উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগ টিম। শনিবার দুপুরে খোঁজ নিয়ে জানা যায়, রাঙামাটির জেলা, উপজেলা ও ইউনিয়নে ৩১হাজার ৬শ জন ব্যক্তিতে করোনা টিকা দেওয়া হয়েছে। টিকা নিতে আসা সেবাগ্রহীতাদের মাঝে স্বাস্থ্যসেবীদের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনও সেবা প্রদান করতে দেখা যায়। এদিকে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) মোঃ মামুন,পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ বিভীন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগন। স্থানীয়রা জানায়, স্বাস্থ্যসেবীদের পাশাপাশি ছাত্রলীগকর্মীদের সহযোগিতায় তারা স্বতঃস্ফূর্তভাবে টিকা নিতে পেরেছে। টিকার নিবন্ধন, সারিবদ্ধভাবে দাঁড়ানো ও সেবা নিতে আসা বয়ষ্ক নারী পুরুষকে টিকা নিতে সহায়তা করেছে এই ২টি সংগঠনের সদস্যরা। এবিষয়ে ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারী করোনায় সারাদেশে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছেন। সারাদেশে করোনার গণটিকা কার্যক্রমে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ও রাঙামাটি জেলা ছাত্রলীগের দিক-নির্দেশনায় সমগ্র রাঙামাটিতে স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমের স্বেচ্ছাসেবীর্ সারাদিন স্বাস্থ্যকর্মীদের সাথে সেবা দিয়েছে। রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর জব্বার সুজন জানান,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত রাঙ্গামাটি পৌরসভা কর্তৃক গণঠিকা কার্যক্রম সফল করতে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে COVID-19 গণঠিকা কেন্দ্রে ছাত্রলীগের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবকের দ্বায়িত্বে থেকে COVID-19 ভ্যাকসিন নিতে আসা মানুষের সার্বিক সহযোগিতায় রাঙ্গামাটি পৌরসভার অন্তর্গত ৯টি ওয়ার্ডে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহযোগিতা পালন করা হয়।এছাড়া বিভীন্ন উপজেলাতেও ছাত্রলীগের সেচ্ছাসেবী টিম কাজ করেছে।





