লালমনিরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিভিন্ন কর্মসূচি

0
17

প্রদীপ কুমার রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপনের লক্ষ্যে লালমনিরহাট জেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল প্রত্যুষে লালমনিরহাট মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে (সকাল ৬টা ১মিনিটে) লালমনিরহাট মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ, শহীদ মুক্তিযোদ্ধার নাম ফলক, রেলওয়ে গণকবরে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু জাফর, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ মমিন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো: মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল, লালমনিরহাট পৌরসভার মেয়র মো: রেজাউল করিম স্বপন, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন নাহার মেরী, সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী, জেলা তথ্য অফিসার মামুন অর রশিদ, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, লালমনিরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন বাদল, গোলাম মোস্তফা স্বপন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আকমল হোসেন আহম্মেদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি। এ সময় সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/ ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। শেখ কামাল স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু জাফর প্রমুখ। এ সময় সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সন্ধ্যা ৭:৩০মিনিটে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌদ্ধ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: তৌহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আবু জাফর, বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো: মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা (বিপিএম, পিপিএম), বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী পর্ষদের সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়, ক্যাপ্টেন (অব:) আজিজুল হক বীর প্রতিক, বীব মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ, পৌর মেয়র মো: রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামরুজ্জামান সুজন এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, গবেষক ও সমাজসেবক কবি ফেরদৌসী বেগম বিউটি।
শেষে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন কিশোর কুমার সরকার বাকা, বিশ্বজিৎ কুমার বনিক তপু, আব্দুল আজিজ, দিলীপ রায়, মুকুল রায়, দুলাল রায়, প্রদীপ কুমার রায়। সঞ্চালনায় ছিলেন রাওয়না মার্জিয়া ও আজিজুল হক মোল্লা বাবু।