বিশেষ অভিযানে রাজীবপুরে ইয়াবা উদ্ধার

0
6

সিদ্দিক হোসেন, রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিচ ইয়াবা উদ্ধার।

জানা যায় পুলিশ সুপার কুড়িগ্রামের নির্দেশে রাজিবপুর থানা পুলিশের টিম মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা কালে গোপন সংবাদের ভিত্তিতে গত ০৩/০৯/২০২১ খ্রীঃ রাত্রী ০৯.৩০ ঘটিকার সময় রৌমারী হতে কোনাবাড়ীগামী নিউ এস আলম বাসে তল্লাশি করে মোঃ শফিক হোসেন (১৮) পিতা মোঃ আলম প্রামাণিক সাং সরকার পাড়া ভবানীপুর থানা সাথিয়া জেলা পাবনা কে তাহার জুতার তলায় বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৪০০(চারশত) পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।

নিয়মিত মাদক মামলা রুজু সাপেক্ষে তাহাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।