
মোঃ শাহীনুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার মহাজন’ বাজারে উদ্বোধন হলো জননী ডায়াগনস্টিক সেন্টার। মহাজন’ বাজারের প্রাণকেন্দ্র ব্যাংক এলাকার মার্কেটের হলরুমে মাওলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ফিরোজ খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা শেখ ওবায়দুল্লাহ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ তাজুল ইসলাম তাজ, নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ এবং পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, নড়াইল সদর হাসপাতালের কনসালটেন্ট সার্জারি ডাক্তার রিয়াজুল ইসলাম, জননী ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা মোঃ মিজানুর রহমান সহ আরও অনেকে। জননী ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে মহাজন’ বাজারে এলাকার মানুষদের চিকিৎসা সেবা পৌঁছে দিতে প্রথম চালু হলো বেসরকারি মেডিকেল সেন্টার। ডায়াগনস্টিক সেন্টারের মালিক মিজানুর রহমান জানান শীঘ্রই এখানে একটি পূর্ণাঙ্গ ক্লিনিকে রূপান্তর করবেন ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ আমিনুর রহমান, সার্বিকভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মোঃ লিটন রেজা। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি সাংবাদিক সহ বিভিন্ন সেক্টরের মানুষ উপস্থিত ছিলেন।





