মহনগঞ্জ বজ্রপাতে প্রাণ গেল এক শিশুর

0
27

বিপুল জামান লিখন(নেত্রকোণা প্রতিনিধি):

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিহারী ইউপির বানিহারী গ্রামে ৩০(জুন) রবিবার দুপুরে বজ্রপাতে রিফাত (১৩) নামে শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্র ও প্রশাসন জানান,রিফাত মৃত আব্দুর রশিদের পুত্র।সে গোলাম মোস্তফা নামে এক ব্যাক্তির হাসের খামার দেখাশুনা করতো।রিফাতের বাড়ি পাশ্ববর্তী জৈনপুর গ্রামে।আজ দুপুর ১২টার দিকে রিফাত হাঁস নিয়ে বানিহারি গ্রামের হাওরে হাঁস নিয়ে যায়।

এ সময় হঠাৎ বজ্রপাতে রিফাত মাটিতে লুটিয়ে পড়ে।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান,বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।মৃতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ও একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
এ সময় নেত্রকোনার জেলা প্রশাসক বজ্রপাতে মৃত শিশুর লাশ দাফন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।