ভারতের বিজেপি মুখপাত্র নুপুর শর্মা সহ দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দাল’র ফাঁসীর দাবিতে গজারিয়া মানববন্ধন

0
15

মোঃ খায়রুল ইসলাম (হৃদয়) গজারিয়া, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

হযরত মুহাম্মদ মোস্তফা (সঃ) ও তার স্ত্রী আয়শা সিদ্দিকা (রঃ) কে নিয়ে কুটুক্তি করার কারনে আজ ১৩ই জুন ২০২২ ইং রোজ সোমবার টেংগারচর,হোসেন্দি,বৈদ্যারগাঁও সহ গজারিয়া একাধিক স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন ইসলামিক সংগঠন এবং মুসলিম প্রেমি নবী প্রেমি তাওহীদি জনতা।সে সময় গজারিয়ার বিভিন্ন সংগঠনের প্রধান সহ বিভিন্ন এলাকার একাধিক মসজিদের ইমাম হিসেব গন উপস্থিত ছিলেন।

টেংগারচর ইউনিয়নের গ্রামের বিভিন্ন শ্রেণির রাসুল প্রমি নবী প্রেমি ইসলামি তাওহীদি জনগন,টেংগারচর গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের ইমাম,উত্তর মহল্লার মসজিদের ইমাম,দক্ষিণ পাড়া মসজিদের ইমাম,মাহম্মদনগর মসজিদের ইমাম সহ বিভিন্ন গ্রামের একাধিক মসজিদের ইমাম এবং মুসল্লীগন উপস্থিত থেকে টেংগারচর গ্রামের বাজার হতে টেংগারচর গ্রাম-বড় ভাটেরচর ব্রিজে গিয়ে সেখানে দাঁড়িয়ে রাসুল বিদ্বেষীদের ফাঁসি চান,দৃষ্টান্তমূলক শাস্তি চাই তারা। এছাড়াও আরো ছিলেন মাওলানা নাছির উল্লাহ, মাওলানা আবদুল কাদির, মাওলানা জাহাঙ্গীর,মাওলানা রমজান,সহ আল আমিন মোল্লা,মোস্তফা মোল্লা,সোহেল,রুকন,রেফায়েত উল্লাহ,সাজিদ,সাইফুল,
এসময় বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশে থাকা সকল ভারতীয় পণ্য বর্জনের জন্য আহ্বান জানান।
মানববন্ধন সফলের উদ্দেশ্যে বিভিন্ন ইউনিয়ন সহ বেশ কিছু এলাকা হতে দলে দলে বিভিন্ন স্থানে প্রায় কয়েক হাজার এর অধিক মানুষ উপস্থিত হয়ে জোড়ালো আন্দোল করেছেন।
বিজেপি দলের মুখপাত্র নুপুর শর্মা সহ দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দাল এর দ্রুত আইনের আওতায় এনে ফাঁসীর দাবী তোলা হয়েছে বক্তব্যে।
পাঁচশত বছর আগের কোনো রাজা-বাদশা কিংবা ক্ষমতাধর কাউকে গালমন্দ করা হলে তার জন্য মন খারাপ করার মতো একজন লোকও আজ খুঁজে পাওয়া যাবে না।

অথচ প্রায় সাড়ে চৌদ্দশত বছর আগে দুনিয়া থেকে চলে যাওয়া একজন মানুষকে নিয়ে কেউ সামান্য বাজে মন্তব্য করলে কোটি কোটি চোখে পানি আসে। হৃদয়ে দুমড়ে মুচড়ে যায়। রক্তক্ষরণ হয় মনে।এটাই তাঁর বিশেষত্ব ও শ্রেষ্ঠত্ব। কারণ তিনি আল্লাহর দূত।

আগেকার রাজা-বাদশা কিংবা অন্য কোনো মনীষীরা এরকম কোনো আদর্শ রেখে যাননি, যা আজও মানুষকে মুক্তির পথ দেখায়। পক্ষান্তরে প্রিয়নবী (সা.) এরকম সুমহান আদর্শ রেখে গেছেন। যুগ যুগ ধরে যা মানুষকে মুগ্ধ ও মোহিত করে রেখেছে। কিয়ামত পর্যন্ত রাখবে ইন-শা-আল্লাহ। এটাই মুসলিমদের রাসূল-প্রেমের কারণ, ইসলাম-বিদ্বেষীদের গাত্রদাহের কারণও এটাই।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

মুসল্লী জনতার ভীড়ে সকলের একটাই দাবী বিজেপি দলের মুখপাত্র নুপুর শর্মা সহ দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দাল এর দ্রুত আইনের আওতায় এনে ফাঁসী কার্যকর করা হোক যদি তা না হয় তাহলে জোড় আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন গজারিয়ার তাওহীদি জনতা ওলামা সকল বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ।