
মোঃ শাহীনুজ্জামান বিশেষ প্রতিনিধি ঃ
নডাইলের লোহাগড়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উপজেলা পল্লী উন্নয়ন কার্যক্রম এর অংশ হিসেবে বিআরডিবির আওতাধীন বিভিন্ন সমিতি- দল এর সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “আজকের সঞ্চয় আগামী দিনের সহায়, বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” প্রশিক্ষণ এর আওতাধীন এলাকার প্রান্তিক চাষিদের এই প্রশিক্ষণ প্রদান করেন। এ বিষয়ে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ দেন উপ-পরিচালক বিআরডিবি সুজিত কুমার বিশ্বাস,উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন, আম চাষের উপর বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো রাইস উদ্দিন, বিশিষ্ট সংগঠক সাংবাদিক সৈয়দ খায়রুল আলম, অফিসার (হিসাব) মধু মঙ্গল বিশ্বাস প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান মিয়া।





মন্তব্য করুন