মোঃ শাহীনুজ্জামান বিশেষ প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় সম্প্রতি অবৈধ যানবাহন ট্রাক্টরসহ নসিমন ও করিমনের বেপরোয়া গিতিতে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী। আইন-শৃঙ্খলা সভার আলোচনায় সড়কে চালকদের বেপরোয়া গতি,মৃত্যুঝুকি বেড়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সচেতন মহল।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম। তিনি বলেন মাত্র দুই মাসের ব্যবধানে কালনা-যশোর মহাসড়কের লোহাগড়া উপজেলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বেশ কয়েকজন। এ দুর্ঘটনায় একমাত্র উপর্যনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিঃস্ব হয়েছে অনেক পরিবার। ট্রাক্টর দ্বারা চালিত ট্রলিতে মাটি-বালি পরিবহন ও ইজিবাইক এবং মটরসাইকেল চালকদের অদক্ষতার কারনে বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে বলে জানান। তিনি আরও অভিহিত করেন যে, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন সহযোগীতা করলে প্রতিটি ইউনিয়নে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে চালকদের সচেতনতা ও প্রশিক্ষনের ব্যবস্থা করা যেতে পারে।
একই বিষয়ের উপর কথা বলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন ভূঁইয়া। তিনি বলেন জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে না পারলে অনেক সন্তান হারাবে তাদের পিতাকে, স্ত্রী হারাবে স্বামীকে, পরিবার হারাবে স্বজনদের।





