নওগাঁয় দাবী আরএমটিপি (ডেইরী) প্রকল্পের আওতায় এলএসপিদের দক্ষতার উন্নয়ন প্রশিক্ষণ।

0
58

৬,৭ ও ৮ জুন রোজ মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার দাবী মৌলিক উন্নয়ন সংস্থা, নওগাঁ কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় উপজেলা প্রাণী সম্পদ অফিস, আদমদিঘী ও রেনেটা কোঃ কতৃক ২০ জন এলএসপিকে তিনটি ধাপে নয় দিনের প্রশিক্ষণ সমাপ্তি ঘোষনা করন এবং দাবী মৌলিক উন্নয়ন সংস্থা নওগাঁ আরএমটিপি প্রকল্প এলএসপিদের মাঝে তাদের প্রদত্ত চিকিৎসার সুবিধার্থে দুইটি বই প্রদান করেন।

আন্তর্জাতিক দাতা সংস্থা IFAD এর আর্থিক সহযোগিতা এবং PKSF এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রাণী সম্পদের উন্নয়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে নওগাঁ জেলার তিনটি উপজেলায় (নওগাঁ সদর, রাণীনগর ও আত্রাই) এবং বগুড়া জেলার দুইটি উপজেলায় (দুপচাঁচিয়া ও আদমদীঘি)।

প্রকল্পের কার্যক্রমের অংশ হিসাবে আদমদিঘী উপজেলার প্রাণী সম্পদ অফিসে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় এবং সেখানেই সমাপ্তি ঘোষনা করা হয়।

এ প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার জনাব ডাঃ মোঃ আমিনুর ইসলাম। প্রশিক্ষের বিষয় বস্তু ছিল এলএসপিদের দক্ষতার উন্নয়নের মাধ্যমে প্রানি সম্পদ অফিসের সাথে সু সম্পর্ক স্থাপন করা।প্রশিক্ষণ শেষে এলএসপিদের বক্তব্য তাদের এই প্রশিক্ষণের মাধ্যমে প্রাণী সম্পদ অফিসের সাথে সু সম্পর্ক তৈরি হয়েছে। এর ফলে এখন এলএসপিরা উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে খুব সহজেই সকল ধরনের টিকা সংগ্রহ করতে পারছে,যেটা আগে সম্ভব ছিল না। এলএসপিরা দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আরএমটিপি প্রকল্পকে আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উক্ত প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন ভিসিএফ ডাঃ মোঃ নয়ন সরকার (লাইভস্টক), এভিসিএফ মোঃ কায়েশ সরদার(লাইভস্টক), শাখা ব্যবস্থাপক জনাব মোঃ সামসুল হক সহ আমন্ত্রিত এলএসপি বৃন্দু।