
নওগাঁয় দাবী মৌলিক উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর আওতায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের কার্যক্রমের অংশ ISO সনদায়ন।
তারই ধারাাহিকতায় আরামবাগ কনফেকশনারী Food Safety and Management system বিষয়ে ISO সার্টিফিকেট অর্জন করেন। অদ্য ২২.০১.২৪ ইং তারিখ সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দাবি মৌলিক উন্নয়ন সংস্থার সম্মানিত নির্বাহী পরিচালক জনাব আশরাফুন নাহার, আরামবাগ কনফেকশনারীর প্রোপ্রাইটর জনাব কাজী খালেদকে ISO সার্টিফিকেট ও অনুদানের চেক হস্তান্তর করেন। উপস্থিত ছিলেন DAS-এর CEO জনাব রাকিবুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মোঃ মাহমুদ কবির, ইন্টারভেনশন : ৪(দুগ্ধখাত) -এর কর্মকর্তা কৃষিবিদ মোঃ রুহুল আমিন।





