দোহারে ভিজিডি কর্মসূচির চাল বিতরণ

0
23

মাকসুমুল মুকিম: ঢাকা দোহারের রাইপাড়ায় ইউনিয়ন পরিষদে সরকার কতৃক ভিজিডি এর চাল বিতরণ করা হয়েছে। ২৫ ফেব্রয়ারী বৃহস্পতিবার সকালে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেয়া ভিজিডি কর্মসূচির আওতায় দুঃস্থদের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয় সেই কার্যক্রমের অংশ বিশেষ পরিদর্শন করেন দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ।

জানা যায় রাইপাড়া ইউনিয়নের নতুন ২২৮ টি অসহায় পরিবার এ কার্যক্রমের অন্তর্ভুক্ত হয়েছে। ভিজিডির চাল নিতে আসা অসহায় পরিবার গুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন এবং ভবিষ্যতেও যেন তারা এই সহযোগিতা পায় সেই দোয়া করেন।

সময়েরপাতা/মাকসুমুল/সৌরভ