
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন গোসিংগা ইউনিয়ন কাদিম গাজিয়ারনের মৃত আঃ আজিজের স্ত্রী হাজেরা খাতুন, স্বামীর হত্যাকারীদের তান্ডবের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন।

তাকে হত্যার হুমকি ও সন্তানদের নিরাপত্তার জন্য এ বিষয়ে থানায় গত ১১ আগষ্ট একটি জিডিও করা হয় । এতেও যেনো আতঙ্কের কোন শেষ নেই পরিবারটির। নিহত আঃ আজিজের স্ত্রী হাজেরা খাতুন সাংবাদিকদের জানান,তার স্বামীকে হত্যা করার পর এখন তাদের উপর হামলার পায়তারা করছে হত্যা মামলার ১ নং আসামির মনির হোসেনের মা রাহিমা খাতুন,রকি খান (২২) , মানিক খান, শান্ত খান মারুফ খান সর্ব সাং কাদিম গাজিয়ারনদ্বয় নানা ভাবে হুমকি প্রধান করছে যাতে মামলা উঠিয়ে নেয়া হয়। প্রতি রাতেই বাড়ির আসে পাশে গুরা ফেরা করে তারা। আমার সন্তানদের হত্যা করবে বলে হুমকি দিচ্ছে।
ঘটনা সুএে জানাযায় গত ২৩ জুলাই জমি সংক্রান্ত বিষয়ের ঝগড়া মোবাইলে ভিডিও ধারন করার ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ৬জনকে পিটিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা। একপর্যায়ে হাজরা খাতুনের স্বামী ও সন্তানদের সহ নিজেও গুরুত্ব আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে স্বামী আজিজের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যার যার প্রেক্ষিতে গত ২৬ জুলাই শ্রীপুর মডেল থানায় একটি হত্যা মামলা রজু হয়।
মামলা হওয়ার পর থেকেই আসামিরা ধরা-ছোয়ার বাইরে। ২০ দিন হলেও মুল আসামি কে ধরতে পারেনি পুলিশ। এদিকে আসামিদের দূত গ্রেপ্তার করের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।পাশাপাশি গাজীপুরের পুলিশ সুপার মহোদয়ের নিকট এই ঘটনার সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক গোলাম সারোয়ার জানান, আসামিদের ধরার জন্য পুলিশ তৎপর রয়েছেন। সন্ধান পাওয়া মাএই তাদের গ্রেপ্তার করা হবে।




