
রাজীবপ্রধান,গাজীপুর প্রতিনিধিঃমানবিক সহায়তা কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, পবিত্র ঈদুল আজহা -২০২১উপলক্ষে (খাদ্যশস্য চাল) বিতরন কর্মসূচিতে চাল বিতরন করা হয়েছে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়নে সর্বমোট ৩৫ হাজার পরিবারকে ১০ কেজি করে চাল বিতরন করেন গাজীপুর ৩ আসনের মাননীয় সাংসদ জননেতা ইকবাল হোসেন সবুজ এমপি।তারই ধারাবাহিকতায় শ্রীপুর পৌরসভা ৯ নং ওয়ার্ডে বিতরন করা হয় মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার-সামগ্রী খাদ্য শস্য চাল।
মহামারী করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে পর্যায়ক্রমে চলমান লকডাউন আর করোনাকালীন সংকটের সময়ে বেকার হয়ে পরা মটর চালক, দিন মজুর,হতদরিদ্র যারা দিন আনে দিন খায়, তাদের কষ্টের কথা চিন্তা করে, মহান এই উদ্যোগটি অতিগুরুত্বের সাথে নিজে থেকে কার্যক্রম পরিচালনা করেন, সফল কাউন্সিলর ও প্যানেল মেয়র আমজাদ হোসেন বিএ।
রবিবার সকাল নয়টা থেকে এ কার্যক্রম চলমান থাকে। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর পৌরসভার বার বার নির্বাচিত মেয়র আলহাজ্ব আনিছুর রহমান।হতদরিদ্রের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারে রয়েছে, ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২কেজি আলু, ১ টি গোসলের সাবান, ১ লিটার সোয়া বিন তেল ইত্যাদি পন্য সামগ্রী।
কাউন্সিল আমজাদ হোসেন বিএ বলেন, মহামারী করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত আমি আমার নিজ অবস্থান থেকে আর্থিক বা ত্রান সহায়তা দিয়ে আসছি এবং যতদিন করোনার কারনে অসহায় মানুষগুলো তাদের রুজিরোজগার না করতে পারে ততদিন আমি আমার কার্যক্রম চালিয়ে যাবো।
প্রথমে আমি আমার নিজ নির্বাচনী এলাকা বহেরারচালা ৯নং থেকে শুরু করে পরবর্তী শ্রীপুর পৌর সভার বাকি ১হতে আট নং ওয়াড পর্যন্ত ত্রান সহায়তা দিয়ে আসতে শুরু করেছি।
সারা পৌর এলাকাতে প্রায় ৫ হাজার পরিবারকে পর্যায়ক্রমে আর্থিক বা ত্রান সহায়তা দিতে চাই। আমার মোবাইল নাম্বর দেয়া আছে ফেসবুক পেইজে। যার যার প্রয়োজন হবে কেবল হতদরিদ্র ও অসহায় পরিবারের জন্য আমার সেবা থাকবে সব সময়ই।





