শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু ;ঘাতক সিএনজি চালক আটক

0
11

রাজীব প্রধান, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়নের শৈলাট টু জৈনা বাজার রোডে গোতার বাজার নামক স্থানে আজ সকাল ৮ টা ১৫ মিনিটের সময় তৃতীয় শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্র মনির (৯)সড়ক দুর্ঘটনার নিহত হয়েছে। ৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮ টা ১৫ মিনিটের সময় নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে গোতার বাজারের একটি দোকান থেকে বিস্কুট কিনে সামনে টোলে বসেই খাচ্ছিল।এমন সময় বেপরোয়া গতির একটি সিএনজি শিক্ষার্থী মনির হোসেন এর উপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হয় মনির তারপর দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় । নয়াপাড়া গ্রামের মোঃ আশাদুল এর ছেলে নিহত মনির শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র । নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফ জানান ,নয়াপাড়া গ্রামের মো: আসাদুলের ছেলে মনির হোসেন আমাদের বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ছাত্র ।মনিরের বাবা খুবই দরিদ্র। দারিদ্রতার সাথে সংগ্রাম করেই ছেলের পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। গোতার বাজারের দোকানদারা জানান,সি এন জির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে মনিরের ওপর সিএন জি তুলে দেন।ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হয় । তারপর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় । ঘাতক সিএনজি চালক টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার রাইজুদ্দিনের ছেলে দুলাল (৪০) জনতার হাতে আটক। সিএনজি চালক দুলাল বাড়ি যাওয়ার পথে রাস্তার বিপরীত পাশে গিয়ে দুর্ঘটনা ঘটায়।নাম প্রকাশে অনিচ্ছুক এক পথচারী জানান সিএনজির ড্রাইভার নেশাগ্রস্ত অবস্থায় এই কাজটি করেছে। সরজমিনে গিয়ে জানা যায় সিএনজি টির কোন নাম্বার প্লেট নেই এবং সিনজি চালক দুলালের কোন ড্রাইভিং লাইসেন্স নেই। ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীপুর থানা পুলিশ।