
রাজীব প্রধান, শ্রীপুর- গাজীপুর, প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর থানা এলাকার বিভিন্ন স্থানে এবং মাওনা হতে মাস্টারবাড়ী পর্যন্ত হাইওয়ে রাস্তায়, ছিনতাই চক্রের ৫ জন দুর্ধর্ষ ছিনতাইকারীকে আটক করেছে জেলা গুয়েন্দা শাখা (ডিবি),গাজীপুর। তারা মাওনা চৌরাস্তা থেকে সাধারণ যাত্রীদের টার্গেট করে, পিছু নিয়ে সুবিধাজনক স্থানে সব কিছু ছিনতাই করে নিয়ে যেত ।
গাজীপুর জেলা পুলিশ সুপার -এসএম সফিউল্লাহর এর দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম(বার) এর নেতৃত্ত্বে বৃহস্পতিবার মধ্য রাতে এই অভিযানটি পরিচালনা করা হয়। এসময় সঙ্গে ছিলেন জয়দেবপুর থানার এসআই রকিবুল ইসলাম, পলাশ বাউন, মাজাহারুল ইসলাম, আনোয়ার হোসেন, শ্রী পলাশ এবং পুলিশ অফিসের কং সিরাজ ও রাশেদ। আটককৃত
ছিনতাইকারীরা হলেন, ১) আলমগীর হোসেন মিলন(৩৫) পিতাঃ আবুল হোসেন, সাং জলডাকা কলেজ পাড়া, থানাঃ জলডাকা, নীলফামারী, ২) জসিম মিয়া(১৯), পিতাঃ মুসলিম মিয়া, সাং সিগরাইল, থানাঃ মৌলভীবাজার সদর, জেলাঃ মৌলভীবাজার, ৩) মোঃ রাকিব(১৮) পিতাঃ মোঃ মেজ উদ্দিন, সাং চরবরবিলা, থানাঃ কোতোয়ালী, ময়মনসিংহ, ৪) মোঃ নাজমূল(১৬) পিতাঃ মোঃ বিল্লাল, সাং চন্নাপাড়া, থানাঃ শ্রীপুর, গাজীপুর ও ৫) মোঃ হিমেল(১৬) পিতাঃ মৃত লিটন, সাং কুড়েরপাড়,থানাঃ কোতোয়ালী,ময়মনসিংহ।
অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম(বার) জানান,
গত ২৭/০৭/২০২১ খ্রিঃ রাত ১০.৩০ ঘটিকায় জনৈক মোঃ আব্দুল খালেক, পিতাঃ মোঃ নজরুল ইসলাম, সাং কেয়ারচালা, থানাঃ ফুলবাড়িয়া, ময়মনসিংহ স্বপরিবারে ব্যাটারী চালিত অটোরিক্সাযোগে যাওয়ার সময় ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজের পাশে ছিনতাইয়ের শিকার হলে জয়দেবপুর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরোদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়।
সেপ্রেক্ষিতে শ্রীপুর থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত ২৯/০৭/২০২১ খ্রিঃ গভীর রাতে উক্ত ছিনতাইকারীদের ছিনতাইকৃত ব্যাগ, টাকা, মানিব্যাগ ও ছিনতাইকাজে ব্যবহৃত চাকু ও ছোরাসহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য, উক্ত ছিনতাইকারী চক্র ইতঃপূর্বে আরো ২০/৩০টি ছিনতাইয়ের কথা স্বীকার করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ।





